গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে উপজেলা জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার সানরাইজ পার্টি সেন্টারের পাশে এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সহ সভাপতি সেবুল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক বিরোধী দলীয় হুইপ ও সাবেক সংসদ সদস্য সিলেট-৬ আসনে লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক আনিছুজ্জামান পাপলু, লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান খলকু, সিলেট মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সিলেট জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর খান, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কবির আহমদ, সদস্য সচিব সৈয়দ আব্দুল মালেক, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ চৌধুরী, সফর উদ্দিন, সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু, গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক জহির উদ্দিন, লক্ষণাবন্দ ইউনিয়নের আহবায়ক হিফজুর রহমান কামাল, সাবেক ইউপি সদস্য ফজলু মিয়া, বাঘা ইউনিয়নের আহবায়ক শাহবাজ আহমদ, জেলা যুব সংহতির সদস্য কাওছার আহমদ হীরা, জয়নুল ইসলাম, শহিদ আহমদ, নুরুজ্জামান আকন্দ, জাতীয় তরুণ পার্টির সদস্য শফিউর রহমান।
