গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সুজন চৌধুরী (৪৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি বড় মোকামের পাশে এ দুর্ঘটনা ঘটে।
সুজন চৌধুরী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামের ফনীভূষন চৌধুরীর ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে বড় মোকামের পাশে রাস্তা পার হচ্ছিলেন সুজন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোলাপঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাশ বিষয়টি নিশ্চিত করেন।
