নিজস্ব প্রতিবেদক : সিলেট-গোলাপগঞ্জ- চারখাই-শেওলা-বিয়ানীবাজার-বারইগ্রাম সড়ক প্রসস্থ করণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে ডি.ও. লেটার প্রদান করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
নুরুল ইসলাম নাহিদ এমপি তার নিজ ফেসবুক একাউন্টে পোস্টের মাধ্যমে বিষয়টি নিজ সংসদীয় আসন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণকে বিষয়টি অবগত করেন।
নুরুল ইসলাম নাহিদ এমপির পোস্টটি হুবহু পাঠকের সামনে তুলে ধরা হলো :
**সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সুতারকান্দিতে বাংলাদেশ -ভারত সীমান্তে একটি স্হল বন্দর স্হাপন করা হয়েছে। এই বন্দর দিয়ে উভয় দেশের মধ্যে ব্যাবসা ও অনান্য কার্যক্রম শুরু হয়েছে এবং তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ভারত থেকে পাথর ও কয়লা আমদানী হচ্ছে। এই কার্যক্রম বৃদ্ধি করার জন্য সিলেট-গোলাপগঞ্জ-শেওলা হয়ে স্হলবন্দর পর্যন্ত রাস্তা প্রসস্থ ও উন্নত করা হচ্ছে।কিন্তু শেওলা থেকে বিয়ানীবাজার - বারইগ্রাম পর্যন্ত রাস্তাটিও একই সাথে প্রশস্ত করা জরুরী। কারন আমদানি- রপ্তানিকৃত পন্য পরিবহনের জন্য এই সড়কটিও ব্যাবহৃত হচ্ছে। তাই এই লক্ষ্যে ব্যাবস্থা নেওয়ার জন্য আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জাতীয় নেতা জনাব ওবায়দুল কাদের মহোদয়ের নিকট ডি.ও. লেটার প্রদান করেছি। সেই প্রেক্ষিতে তিঁনি সংশ্লিষ্ট সচিবকে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। আমাদের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এর জনগনের অবগতির জন্য উক্ত ডি.ও. লেটারের কপি এখানে দেওয়া হলো।

