নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মরহুম আলহাজ্ব ডা: আব্দুল মালিকের পরিবারের সদস্যদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সিলাম ইউনিয়নের জামেয়া কোরআনিয়া মাদ্রাসায় দিন ব্যাপি ফ্রি চক্ষু শিবিরে ৪ শতাধিক দরিদ্র মানুষদের বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
আলহাজ্ব ডা: আব্দুল মালিকের পরিবারের পক্ষে যুক্তরাজ্য প্রবাসী তারেকুজ্জামান রেজবীর সার্বিক তত্বাবধানে দিনব্যাপী অনুষ্টিত মেডিকেল ক্যাম্পে অন্যান্য চিকিৎসার পাশাপাশি অর্ধ শতাধিক চোখে ছানি পড়া রোগীদের অপারেশন ও চশমা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, গ্রামীন জনপদের বাসিন্দাদের সু-চিকিৎসা নিশ্চিতকরন ও এলাকার আত্মসামাজিক উন্নয়নসহ অসহায়দের সার্বিক কল্যাণে সহায়তার হাত প্রসারিত করে যাচ্ছেন মরহুম আলহাজ্ব ডা: আব্দুল মালিকের পরিবারের সদস্যরা। এলাকার শিক্ষা স্বাস্থ্যসহ অসহায়দের কল্যানে আমৃত্যু কাজ করে গেছেন মরহুম আব্দুল মালিক। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা প্রবাসে থেকেও একই পথ অবলম্বন করে শিক্ষা বিস্তারসহ অবহেলিত মানুষের সহায্যে কাজ করে যাচ্ছেন।
বিশেষ করে নিম্ন আয়ের চিকিৎসা বঞ্চিত মানুষদের সুষ্ট চিকিৎসা সেবা নিশ্চিতে বিপুল পরিমান অর্থ ব্যায় করে ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ, চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন কার্যক্রমের পাশাপাশি সমাজ উন্নয়নে তাদের নিরলস প্রচেষ্ঠা খুবই প্রশংসনীয়। দেশের সার্বিক অগ্রগতি ও মানুষের কল্যানে সবাইকে এগিয়ে এসে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান তারা।
উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লা আল মামুন, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতাউর রহমান, সমাজসেবী আলহাজ্ব চান মিয়া, মুদাব্বির হোসেন, শাহেদ আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মিনার আলীসহ আর অনেকই।
দিনব্যাপি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক তাদের দক্ষ সহকারী ও এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার লোকজনসহ সুশিল সমাজের প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
