গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে কাজি ফার্মস রেস্টুরেন্টে জরিমানা আদায় করা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ জোড়া ছাত্র-ছাত্রীর ভিডিও বিভিন্ন মাধ্যমে যারা ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইতিমধ্যে ভুক্তভোগী কয়েকজন গোলাপগঞ্জ মডেল থানায় বিষয়টি নিয়ে কথা বলেছেন।
এদিকে যারা ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছেন তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। সেই সাথে বিভিন্ন ফেসবুক আইডি, ওয়াটসঅ্যাপ, টিকটক, লাইকি আইডি চিহ্নিত করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক নুরু মিয়া বলেন, ভুক্তভোগীরা আইনী পদক্ষেপ নিচ্ছেন। সেই সাথে যারা ভিডিও ছড়িয়েছে তাদের কয়েকজনকে চিহ্নিত করে তাদের সাথে যোগাযোগ করে থানায় আসার কথা বলেছি।
