জৈন্তাপুর প্রতিনিধি : 'স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই স্লোগান নিয়ে জৈন্তাপুর উপজেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসের সহকারি মোস্তফা হাসান আসকারীর পরিচালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস।
অনুষ্ঠানের শুরুতে এক র্যালি বের করা হয়। জাতীয় যুব দিবস উপলক্ষে প্রশিক্ষণ প্রাপ্ত বেকার ৪ জন যুবক-কে ২ লাখ টাকার চেক বিতরণ এবং উপজেলার শ্রেষ্ট উদ্যােক্তা হিসাবে মোহাম্মদ মনতাজ আলী ও শমসুউদ্দিন-কে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
