বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট- ২ (ওসমানীনগর-বিশ্বনাথ) সংসদীয় আসন সহ সমগ্র বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোকাব্বির খান এমপি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- আমাদের হাজার বছরের অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, সব ধর্ম-বর্ণের মানুষের মিলন মেলায় ভরে উঠুক প্রতিটি মণ্ডপ। আমি এই উৎসবের আয়োজক সহ তৎসংশ্লিষ্ট সবার সুখ-সমৃদ্ধি সহ পূজোর সফল সমাপ্তি কামনা করি।
একাদশ জাতীয় সংসদ এর ২৫ তম অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, অধিবেশনে অংশগ্রহণ করায় শারদ উৎসবে উপস্থিত থাকতে পারছিনা বিধায় আমি আন্তরিক ভাবে দুঃখিত।
