আন্তর্জাতিক ডেস্ক : আঞ্জুমানে আল- ইসলাহ কুয়ালালামপুর মহানগর শাখার কাউন্সিল শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২২ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কনফারেন্স হলে শানে রিসালাত সম্মেলন শেষে নির্বাচন কমিশনার আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সোহেল, আবুল কাশেম, ফরহাদ চৌধুরী ও আবদুল জব্বারের মতামতের ভিত্তিতে মোহাম্মদ জিল্লুর রহমান কে সভাপতি ও মোহাম্মদ মিজানুর রহমান কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের একটি নতুন কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি, মুহিবুর রহমান, আবদুল মনাফ, সহসাধারণ সম্পাদক রায়হান উদদীন, সাংগঠনিক সম্পাদক আলী আসকর, সহ সাংগঠনিক সুহেল আহমদ, অর্থ সম্পাদক জাহিদ হাসান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো.শায়েস্তা মিয়া, প্রশিক্ষণ সম্পাদক আবদুল মান্নান খান, সমাজ কল্যান সম্পাদক মো:মহি উদ্দিন, অফিস সম্পাদক নাহিদ আহমদ, সহঅফিস সম্পাদক মো: আবু বকর, তথ্য ও গবেষণা সম্পাদক মো: জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান লায়েছ, সহ প্রচার সম্পাদক জাবেদ আহমদ, সদস্য সুমেল আহমেদ, মো: জাকারিয়া, আবদুল গনি।
