শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালের দিন ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস ও মিনিবাস চলবে। জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা সাড়া দেবে না।
মালিক-শ্রমিকরা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটের গাড়ি চলাচল করবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে রবিবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো।
