ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, গুলশানের বাসা থেকে ডিবির একটি টিম মির্জা ফখরুলকে আটক করেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘রোবাবর সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলে, এরপর বাসা এবং ভবনের সিসি ক্যামেরার ফুটেজের হার্ডডিস্ক নিয়ে চলে যায়। ঠিক দশ মিনিট পর আবার ফিরে এসে তাঁকেও আটক করে নিয়ে যায়।’
রাহাত আরা বেগম বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তাঁর চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়সি একজন মানুষ। আশা করব, যদি জিজ্ঞাসাবাদ করতে চায় তা করে যেন তাঁকে ছেড়ে দেওয়া হয়।’
সূত্র : সমকাল
