জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ভারতীয় মদ ও চিনি জব্দ করেছে পুলিশ। এসময় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৮ অক্টোবর) সকালে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি গোয়াইনঘাট উপজেলার বারহাল এলাকায় নুর উদ্দিনের পুত্র আতিকুর রহমান (২৪)।
পুলিশ জানায়, থানার উপপরিদর্শক এসআই মির্জা সাফায়েত সঙ্গীয় ফোর্সসহ সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন।
অপরদিকে সকাল ৯টার দিকে পুলিশের উপপরিদর্শক মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১৮০ বোতল মদ জব্দ করেন। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী পুলিশের এই সব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধে এবং মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাচালান সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়ে পুলিশ-কে সহযোগিতা করতে তিনি সচেতন নাগরিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
