বিশ্বনাথ প্রতিনিধি : ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ এর পরপরই সারাদেশে জামাত-বিএনপি হরতাল ডেকেছে।
এদিকে হরতাল ঘোষণার সাথে সাথেই তাৎক্ষণিক সড়কে নেমে পড়েন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর শহরের বিভিন্ন সড়কে মটর সাইকেল নিয়ে শোডাউনসহ নেতাকর্মীরা দেশব্যাপী হরতাল বিরোধী প্রতিবাদী স্লোগান দিতে দেখা গেছে। পরে তারা উপজেলার বাসিয়া সেতুর উপর আলোচনা সভায় মিলিত হন।
সেখানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলার সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, যুবলীগ নেতা রাজু আহমদ খান, কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন।
এসময় বিপুল সংখ্যক উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা হরতাল এর বিরোধিতা করে সকলকে নিদিষ্ট সময়ে দোকানপাঠ খুলা সহ যে কোনো নাশকতার জবাব দেওয়ার হুশিয়ারী দেন।
