জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন মামুন এর যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জৈন্তিয়া গেইটস্থ কার্যালয়ে ঘাটেরচটি ঠাকুরের মাটি যুব সমাজের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জাকারিয়া হোসন মামুন উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
সাংবাদিক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য বাদশা মিয়া, সমাজসেবী জৈন্তাপুর প্রবাসী গ্রুপের বাহরাইন শাখার সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা, রইছ আলী, মানিক মিয়া,আব্দুর রশিদ, নুরুল ইসলাম মঞ্জুর,সমাজসেবী লাল মিয়া, নজরুল ইসলাম চৌধুরী, রিপন আহমদ, শরিফ আহমদ, স্বপন আহমেদ, ছাত্রনেতা আবু হুরায়রা, মামুন আহমদ, আজিমুল ইসলাম, প্রমূখ।
