বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ বিশ্বনাথ ও ওসমানীনগরের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, অসৎ আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা এক হয়ে রাষ্ট্রকে হুমকির মুখে নিয়ে যায়। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে সাধারণ মানুষকে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। অনেক জনপ্রতিনিধি আছে নির্বাচিত হওয়ার পর জনগনের কথা ভুলে গিয়ে নিজের পকেটের চিন্তা ভাবনা করে।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে সকল ধরনের দূর্নীতি ও অনিয়মের উর্ধ্বে থেকে মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলার দন্ডপানিপুর রাগীব রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইন্জিনিয়ার লুতফুর রহমান ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালেয় প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুরুয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আক্তার আলী,সাংবাদিক তজ্জমুল আলী রাজু, ইউপি সদস্য তানভীর আহমদ, শামীম আহমদ ও রাহীম উদ্দিন রাহীন, যুবনেতা ফজলুর রহমান, সোহেল আহমদ প্রমুখ।
পরে বিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে সংসদ সদস্য দিকনির্দেশনা প্রদান করেন।
