বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন শাহিনা আক্তার।
রোববার (২৪ সেপ্টেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
বিশ্বনাথ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় সভায় সবার উপস্থিতি কামনা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।
এদিকে দুপুর সাড়ে ১২ টায় ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। এতে সকল সাংবাদিকদের উপস্থিতি কামনা করা হয়েছে।
