গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা যুবলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন গোলাপগঞ্জের কৃতি সন্তান এম এ ওয়াদুদ এমরুল।
শনিবার (২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল কমিটির অনুমোদন দেন।
কমিটিতে শামীম আহমদ (ভিপি) কে সভাপতি ও শামীম আহমদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
নবগঠিত সিলেট জেলা যুবলীগের কমিটিতে এম এ ওয়াদুদ এমরুলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত সিলেট জেলা যুবলীগের কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সহ তাকে এই অবস্থানে আসতে যারা সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ জানান এম এ ওয়াদুদ এমরুল।
উল্লেখ্য, এম এ ওয়াদুদ এমরুল গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
