শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বাজারস্থ ডাক বাংলোর সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের জামাল আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাস ও সহকারী উপপরিদর্শক আবু তাহেরের নেতৃত্বে একদল পুলিশ ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকাদক্ষিণ বাজারস্থ ডাক বাংলোর সামনে থেকে ২০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় পূর্বেও আরও মাদক মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
