বুধবার দুপুরে উপজেলার পৌর শহরের চৌমুহনীতে পপুলা ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী।
তিনি বলেন, গোলাপগঞ্জে একটি ডায়াগনস্টিক সেন্টারকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জনান তিনি।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র মেডিকেল অফিসার এবং গোলাপগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম।
