জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর বিশেষ অভিযানে ভারতীয় মহিষ-গরু-চিনিসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সদরের নিজপাট গৌরিসংকর-যশপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মহিষ-গরু ও চিনি জব্দ করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার খারুবিল গ্রামের ফজর আলীর পুত্র মো: ইব্রাহিম আলী (২২), শাহ আলম মিয়ার পুত্র মো: ইয়াছিন আহমদ (২৩), গৌরিসংকর গ্রামের সরাফত আলীর পুত্র সোহেল আহমদ (৩৫), ঘিলাতৈল গ্রামের সিরাজ আহমদের পুত্র এখলাছ আহমদ (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের দিক-নিদের্শনায়, জৈন্তাপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলামের নেতৃত্বে (তদন্ত) কর্মকর্তা আব্দুর রব সহ পুলিশের একটি দল পৃথক অভিযান পরিচালনা করে। এসময় ১৫ টি মহিষ, ১৮টি ছোট-বড় গরু, ৩৭ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ১০ হাজার টাকা। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন, বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশ সহ আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অবৈধ ভাবে ভারতীয় গরু-মহিষ চিনি সহ নানা পন্য আসা বন্ধ করতে এবং এই ব্যবসার সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, সীমান্ত চোরাচালান ব্যবসা বন্ধ ও প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন মহলের সহযোগিতা করা প্রয়োজন। চোরাচালান ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
