গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর করলো ওয়ালটন প্লাজা গোলাপগঞ্জ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পৌর শহরের ওয়ালটন প্লাজার শোরুমে মৃত ক্রেতার পরিবারের হাতে আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়।
ওয়ালটন প্লাজা গোলাপগঞ্জ সূত্রে জানা যায়, প্রায় ১ মাস আগে পান্না খাতুন নামে একজন গ্রাহক ওয়ালটন প্লাজা গোলাপগঞ্জ থেকে ১লাখ ৩৬ হাজার টাকা মূল্যের পণ্য ক্রয় করেন। পান্না বেগম ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। ওয়ালটন পণ্য ক্রয় করার কিছুদিন পর তিনি মারা যান। যে কারণে মারা যাওয়া পান্না বেগমের পরিবারকে আর্থিক সুবিধার ১ লাখ টাকা হস্তান্তর করা হয়।
এসময় বক্তব্য রাখেন- ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার দেলোয়ার হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার নাজমুল হোসেন অনিক, ওয়ালটন প্লাজা গোলাপগঞ্জের ম্যানেজার মঞ্জরুল ইসলাম, ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ম্যানেজার মো.আনিছুজ্জামান, আর এস এম (ল্যাপটপ) রবিউল হোসেন বাপন।
এসময় অনূভুতি প্রকাশ করেন মৃত পান্না বেগমের মেয়ে জান্নাতুল মুনতাহা ইভা।
এছাড়াও উপস্থিত ছিলেন- ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, গ্রাহক, সাংবাদিক প্রমুখ।
