জৈন্তাপুর প্রতিনিধি : সম্প্রীতি ঐক্য সেবা স্লোগানে আর্তমানবতার কল্যাণে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত চিকনাগুল প্রবাসী গ্রুপ এর দেশে অবস্থানরত তিনজন প্রবাসী সদস্যর সংবর্ধনা ও নবগঠিত শুভাকাঙ্ক্ষী সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত।
সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জৈন্তিয়া গেইটস্থ ঘাটেরচটি ঠাকুরের যুবসমাজ কার্যালয়ে এ সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবী বিশিষ্ট মুরব্বি আকমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের বাহরাইন শাখার সভাপতি আনোয়ার হোসেন, ইউপি সদস্য অহিদুর রহমান, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, সমাজসেবী, জামাল আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী, জামাল আহমেদ, শুভাকাঙ্ক্ষী সদস্যদের মধ্যে নুরুল ইসলাম মঞ্জুর, সমসুর উদ্দিন নাহিদ, মো. শাহাজাহান, শাহিন ফেরদৌস, কামাল আহমেদ, জামাল আহমেদ, সাখাওয়াত সবুজ, মঞ্জুর আহমদ মুন্না, আব্দুর রহিম, ইউসুফ আল আজাদ, অলি আহমদ, জাবেদ আহমদ, ইলিয়াস আহমদ প্রমূখ।
গ্রুপের পক্ষ থেকে দেশ অবস্থানরত প্রবাসী আনোয়ার হোসেন, রুহুল আমিন, সেলিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
