গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে লক্ষীপাশা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মান্না আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক মনিরুল হক পিনু, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম নান্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা ও পৌর ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মান্না আহমদের হাতে লক্ষীপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় অর্ধশতাধিক পদপ্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।
