নিজস্ব প্রতিবেদক : ওসমানীনগর উপজেলার খালপার সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সোজাক আহমেদের সভাপতিত্বে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
এতে আগামী ২ বছরের জন্য নতুন উপদেষ্টা পরিষদ, কার্যকরী কমিটি ও প্রবাসী পরিষদ গঠিত হয়।
সভায় সাইফুল ইসলাম পাবেলকে সভাপতি, রুহুল আমিন রুহেলকে সাধারণ সম্পাদক ও আবু আসাদ মো. জাকারিয়াকে অর্থ সম্পাদক ঘোষণা করে কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছেন, শাহাদাত আহমেদ দিলাল, মাহবুবুর রহমান জাবির, হেলাল উদ্দিন, হা:সাজ্জাদুর রহমান, মারুফ আহমেদ, আব্দুল অদুদ।
কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি সোজাক আহমেদ, সহ সভাপতি মো: মামুন, আব্দাল আহমেদ, জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মো কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক, তফুর আলী, হা জাবির আহমেদ, তুহিন আহমেদ,সহ অর্থ সম্পাদক রুমান আহমেদ, ধর্ম সম্পাদক নুফাত খান, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সহ প্রচার সম্পাদক বুরহান আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক জুনেদ আহমেদ, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, মিডিয়া সম্পাদক জাহেদ আহমদ, সাহিত্য সম্পাদক মো মিছবাহ।
কার্যকরী সদস্য আবু তাহের, সবুজ আলী, সদস্য জাহিদ হোসেন, বদরুল ইসলাম, আবিদ আহমদ, ইমন আহমদ, রাহেল আহমদ, জুয়েল আহমদ, অপু, মো জুনেদ, সুফিয়ান আহমেদ, মাহবুব।
প্রবাসী পরিষদে রয়েছেন, সাব্বির আহমেদ, ফরহাদ আহমেদ, জাহেদুল ইসলাম, জামাল উদ্দিন, সাব্বির আহমেদ, রায়হান আহমেদ, তানভীর আহমেদ, মো লিমন, মো জামিয়া, জুয়েল আহমদ, সুফিয়ান আহমেদ
মো. মাজু।
উল্লেখ্য, ওসমানী নগর উপজেলা দয়াময়ীর ইউনিয়নে এক ঝাক তরুণ দিয়ে খালপার সমাজ কল্যাণ সংস্থা ২০১৪ সালে গঠিত হয়ে সমাজের উন্নয়নে এলাকায় ভুমিকা পালন করে যাচ্ছে। বিপর্যস্ত ভয়াবহ বন্যা সহ করোনা ভাইরাসের সময় দুর্গত মানুষের পাশে থেকে সেবা প্রদান করে গেছে এই সংস্থা।
