বিশ্বনাথ প্রতিনিধি: উন্নত জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষাই মেরুদণ্ড, নিজেরা মেরুদণ্ড ভেঙে দিলে কখনও সুফল আশা করা যায় না। একমাত্র সুশিক্ষাই পারে একটি আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মান করতে।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি জনগণের বন্ধু হলে জনগনের কথা চিন্তা ভাবনা করতে হয়। অনেকেই জনসেবক হতে এসে নির্বাচন করে পরে তাদের কথা ভুলে যায়। জনগণের অধিকার নিশ্চিত করতে তিনি সবসময় দূর্নীতি ও অনিয়মের উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নের জন্য এলাকাবাসী সাথে চাউলধনী স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটি বিডি সভাপতি মো. সাহিদুর রহমান এর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিক আহমদ পিয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো .আরব খান,ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন,দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু মিয়া।
এসময় এলাকার ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
