জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।
সেবা উন্নতির রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার এই স্লোগান-কে সামনে রেখে তিন দিন ব্যাপী জৈন্তাপুরে উন্নয়ন মেলা আয়োজন করা হয়।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) মো: আব্দুর রব, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভুইয়া, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা সদরে এক র্যালী বের করা হয়। উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারী-বে-সরকারী দপ্তর ও ইউনিয়ন পরিষদের সেবা সংক্রান্ত স্টল রয়েছে। অতিথি বৃন্দ বিভিন্ন পরিদর্শন করেন।
