গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম তাসসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের মসজিদ মার্কেটে ভাই-বোন ক্লথ স্টোর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো : উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিন রায়গড় লিচু বাগানের মৃত নূর উদ্দিনের ছেলে সুহেল আহমদ (৩৯), পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট সুনারপাড়া এলাকার মৃত হাজী মকবুল আলীর ছেলে আব্দুল হান্নান (৫৫), উত্তর রায়গড় এলাকার মৃত হবি চরণ মহন্তের ছেলে মিহির লাল মহন্ত (৬৪) ও রায়গড় এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে শাহজাহান আহমদ (৫৮)। এছাড়া দক্ষিন কানিশাইল এলাকার শাহেদ আহমদ নামের একজন আসামি পলাতক রয়েছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম ১০৪টি তাস জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং- ০৯, তাং- ১১/০৮/২৩ ইং) দায়ের করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বলেন আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের পুলিশ চেষ্টা চালিয় যাচ্ছে।
