জানা গেছে, শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে ভোর রাতে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ৪ নারীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়িতে অভিযান চালায় আইশৃঙ্খলা বাহিনী।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। এ সময় ৮ জনকে আটক করা হয়। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
