গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন বলেন, যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতাম না। বক্তব্যের শুরুতেই সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি।
তিনি বলেন-জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে এবং সামনের কঠিন সময়েও বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাবে।
শনিবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় পৌর ছাত্রলীগের সভাপতি তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শোক সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মান্না আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
এসময় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দীন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দীন জেবুল, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মস্তাকুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, ঢাকাদক্ষিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়জুল হক।
শোক সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন আহমদ ও মাহিন আহমদ কিবরিয়া।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী শোক সভায় উপস্থিত ছিলেন।
