গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় গরু চুরির কাজে জড়িত গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সেই সহসভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বহিষ্কৃত আব্দুল কাইয়ুম মুন্না গত ৯ আগস্ট গরু চুরি করে বিক্রি করতে যাওয়ার সময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় গোলাপগঞ্জ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
