জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে সিকন্দর আলী শিক্ষা ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলার রনীফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীদের মধ্যে সিকন্দর আলী শিক্ষা ফোরাম কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করে।
অনুষ্ঠানে উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ-কে বরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন জৈন্তিয়া ছিন্নমুল সংস্থার (জেছিস) নিবার্হী পরিচালক ও ফোরামের সভাপতি এ টি এম বদরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জুলহাস মিয়া, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, লামনীগ্রাম মডলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রনীফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সিকন্দর আলী শিক্ষা ফোরামের সাধারন সম্পাদক মনির আহমদ।
