গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে খালেদ মিয়া (৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) নগরীর নয়াসড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বাঘা ইউনিয়নের ভেদাইরটুল বাঘা গ্রামের বশির আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন থেকে পলাতক ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
