জৈন্তাপুর প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়নে আওয়ামী লীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাংলাদেশে আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্নগুলো বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও একটি গোষ্ঠী করে যাচ্ছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মত ষড়যন্ত্র রোধে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
গত (১৬ আগস্ট বুধবার) বিকেলে ৪টায় ঐতিহাসিক জৈন্তাপুর ইরাদেবী মিলনায়তন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা বারের পিপি এডভোকেট নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি যাদব বিশ্বাস, মো. আলা উদ্দিন, এড আলতাফ হোসেন, এ টি এম বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, এম এ রাজ্জাক রাজা, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজি জালাল উদ্দিন, আবদুল হক, মকবুল আলী মঙ্গল,জালাল উদ্দিন মেম্বার, আব্দুর রহমান, জহির রায়হান, হানিফ আহমেদ, বাদশা মিয়া,সোহেল রানা,উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক শওকত আলী ,যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন ও শাহীনুর রহমান, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়মতি রানী, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আক্তার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সেলিম চৌধুরী, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মারুফ, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন শাহিন, সাবেক ছাত্রনেতা আমিন আহমেদ, রুবেল শরিফ, শাহিন আহমেদ, ছাত্রলীগ নেতা,মনসুর আহমেদ, আলমগীর এইচ রায়হান, হাবিবুর রহমান, নেহাল পাল, আবু হুরায়রা সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
