বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে এলাকাবাসীর ব্যানারে ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, সমাজসেবক মোহাম্মদ মিছবাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ‘সম্প্রীতি’ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) রাতে স্থানীয় আনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভাকে কেন্দ্র করে সর্বস্থরের মিলনমেলা। সভায় সামাজিক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এলাকার মুরব্বী হাজী মো.আব্দুন নুরের সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু ও সংগঠক আব্দুল আহাদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, সমাজসেবক মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, কাউন্সিলর জহুর আলী, সংগঠক মনির মিয়া ময়নুল, ফারুক আহমদ, মহব্বত আলী, আশিক আলী, ক্রীড়া সংগঠক পরতাব আলী, সাবেক ইউপি সদস্য হেলাল মিয়া, সংগঠক নুর আলী, আরন আলী, নোয়াব আলী, জয়নাল আবেদীন, আব্দুল জলিল, সায়েক আহমদ সায়েক, আব্দুর রহমান খালেদ, রাসেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল হামিদ, মফিক মিয়া, নাজিম উদ্দিন, লিয়াকত আলী, ভাষ্কর জ্যোতি দেব, নানু মিয়া, তারেক আহমদ খজির,টিপু আলী, হাজী ফজলুর রহমান, আলতাফুর রহমান মাষ্ঠার, ময়না মিয়া, শাহজাহান আলী, সেপু চৌধুরী, নুরশেদ মিয়া, দিলোয়ার আহমদ, জাবেদ মিয়া, সাহান মিয়া, খছরু মিয়া, আছকির মিয়া, আব্দুন নূর, সুমন মিয়া, ইলিয়াস আলী, জয়নাল মিয়, সাজ্জাদ আলী, আব্দুল আহাদ, আব্দুল মতিন প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংঘটক আব্দুস সালাম মুন্না।
সভায় বক্তরা বলেছেন, এলাকার সামাজিক সম্প্রীতি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহবান জানানো হয়। পূর্ব পুরুষের সম্প্রীতিকে আরো গতিশীল করতে প্রত্যেককে একই প্লাটফর্মে এসে শক্তিশালী করতে হবে। আমাদের সম্প্রীতি বিগত দিনেও ছিল, বর্তমানেও আছে, ভবিষৎতে এ ধারা অব্যাহত রাখতে সবাইকে আরো এগিয়ে আসতে হবে।
যুবসমাজের উদ্দেশ্যে এলাকার মুরব্বীয়ান বলেন, খারাপ কাজ থেকে বিরত থাকতে যুবসমাজকে খেলাধুলায় মননিবেশ করতে হবে। খেলায়ধুলায় মন ও শরীর ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই। এলাকার যুবসমাজের চিন্তা করে আগামী মৌসুম থেকে ফুটবল, ক্রিকেট, কাবাডি খেলা নিয়মিতভাবে ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এলাকায় খেলাধুলা ফিরিয়ে আনতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ মিছবাহ উদ্দিন সর্বাত্তকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
