কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করলেন প্রবাস কুমার সিংহ।
রবিবার (১২ আগষ্ট) সকাল ১১টায় তাকে ফুল দিয়ে স্বাগত জানান, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম।
চলতি বছরের ১ জুন (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিভিন্ন ক্যাটাগরিতে সাত বারের মতো সিলেট জেলার ‘শ্রেষ্ঠ সার্কেল’ খ্যাতি অর্জন করেন।
তিনি ৩৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৬ সালে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি সিলেটের গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
