নিজস্ব প্রতিবেদক: গতকাল ৩০ জুন ২০২৩ ইং রাত অনুমান ৮ ঘটিকার সময় ৭/৮ জন ব্যক্তি এক নবদম্পত্তির উপর হামলা করে।
হামলার শিকার হলেন হবিগঞ্জ নবীগঞ্জ থানার এবং বর্তমান মদিনা মার্কেটের বাসিন্দা আকবর খান এবং হনুফা বেগমের সন্তান আরমান হোসেন খাঁন এবং তাহার নববিবাহিত স্ত্রী রিয়া আক্তার। যিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ফাতেমা আক্তার এবং মৃত মোঃ ওয়াজ উল্লাহ খান এর মেয়ে। আরমান হোসেন খান এবং তাহার স্ত্রী রিয়া আক্তারকে কিছু দিন আগে প্রেমের সম্পকে আবন্ধ হয়ে বিবাহ করেন।
ঘটনায় আহত আরমান হোসেন খাঁন বলেন বিবাহের পর হইতে তাহার শ্বাশুড়ি ফাতেমা আক্তার নিকট হইতে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি আসিতেছে। এই ঘটনা হয়তো তাহার নির্দেশেই হবে। চিকিৎসা শেষে তিনি আইনের আশ্রয় গ্রহণ করিবেন মর্মে জানান। তাহার এবং তাহার স্ত্রীর জীবন নিরাপত্তাহীনতায় রয়েছে।
