জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর এক গ্রাহকের মৃত্যুদাবী চেক প্রদান করা হয়েছে।
গত সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের শুক্রবারীবাজারে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবী মাহমুদ আলীর সভাপতিত্বে বীমাচলাকালীন ৭টি কিস্তি দিয়ে
পরলোকগমন কারী সবিদা দেব নাথ প্রথমে লাভের অংশ হিসেবে ১৬ হাজার টাকা পান তার পরিবার। পরবর্তী আজ তাঁর স্বামী সন্তোষ দেব নার্থের নিকট মৃত্যুদাবি ভাবতে ৯৫ হাজার টাকার চেক প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির সিলেটের জোনাল ইনচার্জ আব্দুল মোতালিব মতিন।
এসময়ে উপস্থিত ছিলেন কোম্পানির ডিসি কুতুবউদ্দিন, মহসিন, বিএম সন্তোষ দেব নার্থ,এফএ শিরিনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
