নিজস্ব প্রতিবেদক : আশির দশকে ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কাইয়ুম অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সোমবার অসুস্থ আব্দুল কাইয়ুমকে
দেখতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম ফারুক আহমদ চৌধুরী এবং মরহুম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
এসময় এলিম চৌধুরী অসুস্থ আব্দুল কাইয়ুমের শয্যাপাশে দীর্ঘ সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি অসুস্থ কাইয়ুমের দ্রুত রোগমুক্তি কামনা করেন।
উল্লেখ্য, আব্দুল কাইয়ুম গত মাসের শেষের দিকে দেশে আসেন। সপ্তাহখানেক আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিলেটের চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। গত শনিবার তার মেরুদণ্ডে জটিল অপারেশন সম্পন্ন হয়েছে।
