নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকার বনানী থানা ছাত্রলীগের সহসম্পাদক নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মো.বেলাল আহমদ তালুকদার।
তিনি ওই গ্রামের মৃত মকছুদ মিয়া তালুকদারের ছেলে।
ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারন করা মো. বেলাল আহমেদ তালুকদার। সে হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে স্নাতকোত্তর এ পড়াশোনা করেন। রাজপথের সাহসী, পরিশ্রমী, সৎ ও নিষ্ঠাবান ছাত্রলীগ নেতা।
গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর এর অর্ন্তগত বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক ঘোষণা করা হয়।
এছাড়াও তিনি সাংস্কৃতিক সম্পাদক ১৯নং ওয়ার্ড ছাত্রলীগ,বনানী থানা ঢাকা মহানগর উত্তর এবং ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি সরকারি তিতুমীর কলেজ শাখা ঢাকা।
বনানী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম মাহফুজ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি নবীগঞ্জ-হবিগঞ্জ বাসীর কাছে দোয়া এবং ভালবাসা কামনা করেন।
নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার এর বড় ভাই বেলাল আহমেদ তালুকদার।
