জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলায় নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’ পালিত হয়েছে।
বড়দিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও উপজেলার চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে উৎসবের রঙে লাল, নীল ও সবুজ এলইডি লাইটে ঝলমলে করে সাজানো হয়।
গতকাল (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে গির্জায় সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন অতিথি বৃন্দ ও দর্শনার্থীরা।
দিনটি উপলক্ষে চার্চে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের শুভেচ্ছা উপহার কেক কাটা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেল আব্দুল করিম,জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ , এসআই সাহিদ মিয়া, রেভাঃফিলিপ সমাদ্দার, চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা, এলবাট বিশ্বাস,রলিন শর্মা, ফিলিমন বিশ্বাস, মাইকেল কুমার শর্মা, এডু বিশ্বাস প্রমূখ।
গির্জার দর্শনার্থীরা জানান, আজ আমাদের যীশুর জন্মদিন। তিনি এসেছিলেন মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য। তাঁর এই জন্মদিন আমাদেরকে কল্যাণ, সাম্য, সম্প্রতির শিক্ষা দেয়।
