গোলাপগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মান্না আহমদ এর নাম ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগের এ কমিটিতে ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ময়নুল ইসলাম রনি'র নাম ২নং সহসভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সহসভাপতি ময়নুল ইসলাম রনি।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২০২২ইং তারিখে গোলাপগঞ্জ পৌরসভা সংলগ্ন মাঠে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
