গোলাপগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগে অভিভাবকের শূন্য স্থান পূরণ হলো।
উপজেলা ছাত্রলীগের কমিটিতে মান্না আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি তৎক্ষনাৎ কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মান্না আহমদ।
উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
