গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এম এ আজিজ রাজুর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় পৌর শহরের সানরাইজ পার্টি সেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম রাবেল, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি, সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, উপদেষ্টা কামরান আহমদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ১নং ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক মো.ছাবের আহমদ, সদস্য নিরব আহমদ, শেখ সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া আহমদ, সদস্য রুম্মান আহমদ, সাংবাদিক ফাহিম আহমদ, সাঈদ হাসান ডেনি, সাইবুল ইসলাম সজল, আব্দুল মাহিদ শাওন, মেহেদি কানন প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথি এম এ আজিজ রাজু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
