জৈন্তাপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ডিসেম্বর) সন্ধ্যায় চিকনাগুল বাজারস্থ গোল্ডেন লাইফ স্কুলমাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর এলাহী সম্রাট।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জালাল উদ্দীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন হক বাবু, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, সাংগঠনিক সম্পাদক নিপেন্দ্র কুমার দাশ, তথ্য ও গবেষণা সম্পাদক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সদস্য হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি সেলাল আহমদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মাহবুব আলম, আলাউদ্দিন আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসান চৌধুরী, সহসভাপতি আশিক উদ্দিন, সাধারণ সম্পাদক রহমত আলী, উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আহমদ, কামরান হোসেন, চিকনাগুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, যুবলীগের সহসভাপতি এসকে কামাল, সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, মোক্তার আলী, সৈদুর রহমান, আব্দুল হান্নান, আব্দুল অধুদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, টিপু সওদাগর, ছাত্রলীগ নেতা মঞ্জুর আহমদ মুন্না, মো. কামরান, আবু হুরায়রা, ইফতেখার, সায়েম আহমদ, মাহবুব প্রমূখ।
সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের সমর্থন প্রস্তাবে সভাপতি পদে দুই জনের নাম ও সাধারণ সম্পাদক পদে তিন জনের নাম প্রস্তাব আসে। সভাপতি পদে একজন আরেকজনকে সমর্থন দিলে পুনরায় মো. মঈন উদ্দিন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদককে দুজন সমর্থন দিলে কামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এবিষয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বলেন, সভাপতি, সাধারণ সম্পাদক পদে পাঁচ প্রার্থীর মধ্যে তৃণমূল নেতাকর্মীর সমর্থন প্রস্তাব ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দর পরামর্শে সভাপতি পদে মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। আমরা আশাবাদী তাদের নেতৃত্বে আরও এগিয়ে যাবে সেবা শান্তি পতাকা বাহীর সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জৈন্তাপুর উপজেলা শাখা।
