গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ৭৫ গ্রাম গাঁজাসহ কামরান হোসেন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ নোয়াবাড়ি তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ নোয়াবাড়ি গ্রামের মফুর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি কামরান হোসেনকে ৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথী দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলায় দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
