গোলাপগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রেসক্লাবে কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিন আলম সাহেদের পরিচালনায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সুহেদ, সাধারণ সদস্য প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এনাম, জহুরুল ইসলাম, হারিছ আলী, জালাল আহমদ চৌধুরী, ইমরান আহমদ, আনোয়ার হুমায়ুন, ফারহান মাসুদ আফসার, এ কে সুমন প্রমূখ।
সভায় মহান বিজয় দিবস উদযাপনে ক্লাবের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
