গোলাপগঞ্জ প্রতিনিধি : নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে সাবেক ছাত্রনেতা ও ব্রাজিল আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা জামাল আহমদের পক্ষ থেকে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুলতান আহমদের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোটর শোভাযাত্রাটি।
এসময় নেতাকর্মীরা দীর্ঘদিন পর গোলাপগঞ্জে ছাত্রলীগের কমিটি দেওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর শহরের অলিগলি।
মোটর শোভাযাত্রায় প্রায় শতাধিক মোটরসাইকেল ও কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
