গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হলেন সাইফুল হোসেন।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি সাইফুল হোসেন।
উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
