গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-৬ আসনের সাংসদ, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের বহু আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ ছাত্রলীগের ঐতিহ্য ধরে রেখে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
উল্লেখ, গতকাল সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।
