গোলাপগঞ্জ প্রতিনিধি : আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী থেকে রাণাপিং শেরপুর পর্যন্ত অত্র এলাকা সমুহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট পল্লী সমিতি-১ এর সাবেক সভাপতি, গোলাপগঞ্জ জোনাল অফিসের পরিচালক আব্দুল আহাদ।
তিনি বলেন- আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সময়ে বিদ্যুৎ লাইনের উপরে থাকা গাছ, বাঁশ কাটা হবে। এজন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য গোলাপগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
