গোলাপগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ দেড় যোগ পর গোলাপগঞ্জে আসছে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি।
শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে পদপ্রত্যাশী হিসেবে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জীবনবৃত্তান্ত জমা দেন পৌর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, রাজপথের পরিচ্ছন্ন ছাত্রনেতা (গোল্ডেন গ্রুপ) তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন- 'দীর্ঘদিন ধরে আমি গোলাপগঞ্জ উপজেলায় ছাত্রলীগের রাজনীতি করে আসছি। বিগত দিনে আমি পৌর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলাম। প্রায় দেড় যুগ পর উপজেলা ছাত্রলীগের কমিটি আসছে। যে কারণে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।'
তিনি বলেন-'জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে বিবেচিত করবেন।'
জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পূর্বে তাজুল ইসলামকে স্বাগত জানিয়ে, তার নেতৃত্বে পৌর শহরে মিছিল দেন (গোল্ডেন গ্রুপ) ছাত্রলীগের নেতাকর্মীরা।
